শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
বৃহস্পতিবার স্লাভিয়া প্রাহার কাছে হেরে ইউরোপা লিগ থেকে বাদ পড়া লেস্টার ঘরের মাঠ, কিং পাওয়ার স্টেডিয়ামে চার দিনে দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল। তবে গতকালকের ম্যাচে শুরুটা ভালোই করেছিল ব্রেন্ডন রজার্সের দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই য়ুরি টিলেমাসের গোলে এগিয়ে গিয়েছিল লেস্টার। কিন্তু প্রথমার্ধের শেষ ৭ মিনিটে ডেভিড লুইজ ও অ্যালেক্সান্দ্রে লাকাজেট গোল করে বসলে দ্রুত ম্যাচে ফিরে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনাল উইঙ্গার নিকোলাস পেপে গোল করে ব্যবধান বাড়ায়। এই পরাজয়ে টেবিলের দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গিয়েছে জেমি ভার্ডিরা।এই জয়ের পরও এক স্থান পিছিয়ে দশে চলে গিয়েছে আর্সেনাল।