রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সোমবার বিকেলেই বড় চমক BJp-র অন্দরে৷ BJP-তে যোগদান করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয় উপস্থিতিতে BJP-র পতাকা হাতে তুলে নেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী। তাঁকে দলে স্বাগত জানান দিলীপ ঘোষ।
তবে সম্পর্কে যতই চিড় থাকুক, শ্রাবন্তীর রাজনীতিতে আসার খবরে স্বামী রোশন সিং কী বলছেন? তা জানতেই রোশনকে ফোনে ধরল এই সময় ডিজিটাল৷ প্রশ্ন শুনেই রোশনের স্পষ্ট উত্তর, ‘প্রথমেই আমি শুভেচ্ছা জানাবো শ্রাবন্তীকে৷ নতুন ফিল্ডে যেন দুর্দান্ত কাজ করে শ্রাবন্তী, এটাই চাইব৷ ভালো কাজ করুক, লোকের ভালো করুক৷ দূর থেকেই এই শুভেচ্ছা রইল৷ আগামীকাল যেন ভালো লিডার তৈরি হয় শ্রাবন্তী৷ এর থেকে বেশি কিছু আর চাই না৷’
স্বামী রোশনের সঙ্গে সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে ৷ গত বছর পুজোর আগে থেকেই রোশনের থেকে আলাদা রয়েছেন শ্রাবন্তী ৷ গোটা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রোশনের সঙ্গে কী এমন হল, যার ফলে শ্রাবন্তীর এই তৃতীয় নম্বর বিয়েটাও ভাঙতে চলল? সোশাল মিডিয়াতেও এই নিয়ে তুমুল জলঘোলা রোজ রোজ৷ তবে সংবাদমাধ্যমের কাছে তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে রোশন সিং মোটামুটি মন্তব্য করলেও, শ্রাবন্তীকে এ ব্যাপারে একেবারেই মুখ খুলতে দেখা যায়নি৷ সোশাল পোস্টে অবশ্য সম্পর্ক, ভালো-থাকা, মন্দ-থাকা নিয়ে ইঙ্গিত অবশ্য দিয়েছেন শ্রাবন্তী৷ তবে তা কখনই স্পষ্ট নয়৷ রাজনীতিতে নেমে হঠাৎ করে যে এভাবে বোমা ফাটাবেন শ্রাবন্তী, তা আঁচও পেতে দেননি নায়িকা৷
তবে শ্রাবন্তী রাজনীতিতে আসলেও, নিজের ভোট প্রদানের ব্যাপারে রোশন স্পষ্ট জানালেন ‘ শ্রাবন্তীর রাজনীতিতে আসার ব্যাপারটা আমি সাধারণের মতো করেই দেখছি৷ আমার নিজস্ব ভোটটা কিন্তু সেই দলকেই পড়বে, যারা দেশের জন্য কাজ করবে৷’