ছবি আঁকতে পছন্দ করেন সলমন খান। নিজের বাড়ি হোক কিংবা শ্যুটিংয়ের সেট, রং নিয়ে খেলা করতে সিদ্ধহস্ত সল্লুভাই। তবে এবার আর এসবের মধ্যে আবদ্ধ থাকছে না সলমনের ছবি। তাঁর আঁকা একটি ছবি বেঙ্গালুরুর চিত্রপ্রদর্শনীতে থাকবে। এই খবর শুনে আপ্লুত ভাইজান। তিনি ট্যুইট করেছেন, ‘রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভি এস গাইকোন্ডের মতো শিল্পীদের আঁকা ছবির পাশে আমার আঁকা ছবি থাকছে জেনে আমি হতবাক, লজ্জিত। তার সঙ্গে একইভাবে আনন্দিত, সম্মানিত ও নিজেকে ভাগ্যবান মনে করছি। এই সম্মানের জন্য ধন্যবাদ।’