রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

টাইগার-দিশা পাটানির বিয়ে নিয়ে যা বললেন বাবা জ্যাকি শ্রফ

বলিউডের তরুণ তারকাদের অন্যতম টাইগার শ্রফ। এই অভিনেতার ফাইটিং স্টাইল মুগ্ধ করে দর্শকদের। তবে টাইগার শ্রফের এসবের বাইরে আরেকটি পরিচয় তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে।

আজ ২ মার্চ ৩১তম জন্মদিন টাইগারের। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্খী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত টাইগার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

এদিকে অনেকদিন থেকেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেম বলিউড পাড়ায় খোলামেলা। গত বছরের শেষের দিকে মালদ্বীপে ছুটিও কাটিয়েছে এই দুই জুটি। গুঞ্জন রয়েছে বিয়ের পরিকল্পনা করছেন টাইগার-দিশা।

টাইগার-দিশার বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাবা জ্যাকি শ্রফ বলেন, ‘টাইগার তার কাজকে বিয়ে করেছে। আমার মনে হয় না সে এখন অন্যদিকে মনোযোগ দিবে। কারণ একবার অন্যদিকে দিকে গেলে কাজের প্রতি মনোযোগ দিতে পারবে না। আমার মনে হয়, যদি সে বিয়ে করে তাহলে তার সম্পূর্ণ মনোযোগ সেই দিকেই থাকবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com