শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
রেকর্ডের পর রেকর্ড গড়ে ইপিএলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে এগিয়ে চলেছে ম্যানচেষ্টার সিটি। বায়ার্ন ও রিয়ালের পর ইউরোপের তৃতীয় দল হিসেবে টানা বিশ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে গার্দিওলার দল। সব মিলে শেষ ২৭ ম্যাচে অপরাজেয় সিটিজেনরা। উলভসদের বিপক্ষে পরাজয় এড়াতে পারলেই অপরাজেয়র নতুন ক্লাব রেকর্ড গড়বে ম্যান সিটি।
সেন্টার ব্যাক নাথান একে বাদে ফুল ফিট স্কোয়াড পাচ্ছেন গার্দিওলা। ওয়েস্ট হ্যাম ম্যাচে বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন বার্নার্দো সিলভা, রাহিম স্টার্লিং, জোয়াও ক্যানসেলো ও আয়মেরিক লাপোর্তে।
এ মৌসুমে অধারাবাহিক হলেও ম্যান সিটির বিপক্ষে রেকর্ড ভালো উলভারহ্যাম্পটনের। ৫ দেখায় সমান দুই জয়ে ওয়ান্ডারার্সের। ২০১৮-১৯ মৌসুম দিয়ে ইপিএলে প্রত্যাবর্তনের পর সিটিজেনদের বিপক্ষে সর্বোচ্চ ৭ পয়েন্ট তুলে নেয়া দুই ক্লাবের একটি এই উলভস। অনুপ্রেরণার আরেক নাম হতে পারে, শেষবার ইত্তিহাদ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা। যদিও এবার স্ট্রাইকার রাউল জিমিনেজ ও ড্যানিয়েল পোডেন্সকে পাবেননা নুনো এস্পেরিতো সান্তো।