শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বার্সাকে টপকানোর সুযোগ খোয়ালো রিয়াল

নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলতে থাকা সোসিয়েদাদ এগিয়ে যায় ম্যাচের ৫৫তম মিনিটে। নাচো মনরিয়েলের ক্রস থেকে হেডে রিয়ালের জাল খুঁজে নেন পর্তুগিজ ফুটবলার মানজানেরা।

নির্ধারিত সময়ের ঠিক এক মিনিট বাকি থাকতে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে ব্যবধানটা ১-১ করেন ভিনিসিয়াস জুনিয়র।

এই ড্রয়ে থামলো প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসদের টানা ৫ ম্যাচ জয়ের দৌড়। তবে পয়েন্ট ভাগাভাগি করায় বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ হারিয়েছে জিদানের শিষ্যরা। ২৫ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট সমান ৫৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে বার্সা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com