রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মা হওয়ার জন্য মোটা হওয়া গর্বের: শুভশ্রী

আবারও কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হওয়ার এই সময়টা তার শারীরিক গঠন পরিবর্তন নিয়ে ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। এসব ইস্যু নিয়ে দীর্ঘদিন পরে লাইভে এসেছিলেন এই টলিউড অভিনেত্রী।

তাঁর ফ্যান ক্লাব থেকে ইনস্টাগ্রামে সেই লাইভের একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানেই শুভশ্রীকে বলতে শোনা যায়, মাতৃত্বকালীন সময়ে ওজন বেড়ে যাওয়া নিয়ে নানা মন্তব্য ধেয়ে আসছেন তাঁর দিকে। নেটাগরিকদের কটূক্তি তাঁর উপর কেমন প্রভাব ফেলেছে, সেই বিষয়েও তিনি মুখ খুলতে দ্বিধা করেননি তিনি।

অনুরাগীরা শুভশ্রীর কাছ থেকে জোরালো উত্তরের দাবি জানাতেই অভিনেত্রী জানিয়েছেন, ‘‘মা হলে মেয়েদের ওজন এমনিতেই বেড়ে যায়। আমিও মা হয়েছি। ওজনও বেড়েছে। যে কোনও মেয়ের কাছেই এটি গর্বের। আমার কাছেও। তাই এই নিয়ে অযথা মাথাব্যথায় রাজি নই। তবে এ টুকু বলতে পারি, সবার কটাক্ষ আমি ইতিবাচক ভাবেই নিচ্ছি।’’ দাবি, এতে দ্রুত রোগা হওয়ার জেদ আরও বেশি করে চাপছে তাঁর।

 

অভিনেত্রীর মতে, আরও বেশি করে সবাই তাঁকে ‘মোটা’ বলুন। তাহলেই ঝটপট ঝরে আবার আগের মতো ছিপছিপে হয়ে যাবেন।

২০১৮ সালে টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে। ২০২০ একমাত্র সন্তান ইউভানের জন্ম হয়। সব মিলিয়ে সুখী দাম্পত্য ‘রাজশ্রী’র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com