রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
বহুদিন ধরেই মারণ ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর (mimi chakraborty) পোষ্য চিকু। কিছুদিন আগেই লম্বা একটি পোস্টে মিমি জানিয়েছিলেন, কলকাতার চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন। জানিয়েছেন, কোনও অস্ত্রোপচারও সম্ভব নয়। তবে প্রিয় পোষ্যর জীবন বাঁচাতে হাল ছাড়তে নারাজ মিমি। ইতিমধ্যেই চিকুর চিকিৎসার জন্য চেন্নাই উড়ে গিয়েছেন সাংসদ অভিনেত্রী।