ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ওই আয়োজনে শুধু সম্মানিত অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না জারিন খান, তাঁকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড, পেয়েছেন আমেরিকান ইউনিভার্সিটি অব গ্লোবাল পিসের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট। আর সে কারণেই তিনি এখন ড. জারিন খান! এই অর্জনের জন্য গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অভিনন্দন জানিয়েছেন জারিনকে।