রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ঝলক ফের নিয়ে আসছেন মৌ

তার নাটক মানেই অন্যরকম কিছু। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও তিনি সমান জনপ্রিয়। আর নতুন প্রজন্মের মডেলদের কাছে আইডল।

বিজ্ঞাপনের মধ্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসাদের মধ্যেও তিনি এক নম্বর। গুণী এই অভিনেত্রীর নাম সাদিয়া ইসলাম মৌ। মডেলিং আর অভিনয় ছাড়াও তিনি নৃত্যশিল্পী।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আবার তিনি নাটকে ফিরছেন। সম্প্রতি চার বছর পর অভিনেতা মিলনের বিপরীতে একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। ‘ঘোর’ শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। অসম প্রেমের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ হচ্ছে। নাটকটি নির্মাণ করছেন মিলন নিজেই। এই নাটকের মধ্য দিয়ে মৌ প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।

এই নাটকে মৌ আলাদা এক ঝলক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন মিলন। তিনি জানান, কাজটি নিয়ে তিনি খুবই উৎসাহী। গল্পের সঙ্গে মিশে যাওয়ার জন্য তিনি চিত্রনাট্য নিয়ে ভেবেছেন অনেকদিন। কস্টিউম নিয়েও আমাকে পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com