শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

লিভারপুলকে হারিয়ে চারে চেলসি

বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি অলরেডরা। তাতে ঘরের মাঠে টানা পঞ্চম হার নিয়েই মাঠ ছাড়তে হয় সালাহ-ফিরমিনোদের।

আগের ম্যাচেই শেফিল্ড ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতে জয়খরা কাটিয়েছিল লিভারপুল। দলটির আশা ছিল, নিজেদের মাঠেও সে ফর্মটা টেনে এনে চার ম্যাচ হারের বৃত্তটা ভাঙবেন সালাহরা। কিন্তু অ্যানফিল্ডে তা আর হলো না।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ঘরের মাঠে ব্লুজদের বিপক্ষে জয় পায়নি জার্গেন ক্লপের শিষ্যরা। উল্টো হেরে গেছে ১-০ ব্যবধানে।

চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা। ২৭ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে সপ্তম স্থানে। ৬৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে শীর্ষে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com