রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলা একাডেমির সাংস্কৃতিক উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের শব্দমালা উচ্চারণের মধ্য দিয়ে শুরু হবে শিল্পকলা একাডেমির মহান মার্চ উদযাপন উৎসব। দেশজুড়ে থাকবে উৎসবের আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী বলেন, ‘এ মাস থেকেই শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মিত হচ্ছে ৬৪টি বধ্যভূমিতে। ৭ মার্চের ভাষণ নিয়ে একটি শিল্প চত্তরও নির্মাণ করা হয়েছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের এই উৎসবে থাকছে সংগীত, নৃত্যকলা, মঞ্চনাটক, আবৃত্তি, চিত্র প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা আয়োজন। একাডেমির লক্ষ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশের গণমানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখা।

লিয়াকত আলি লাকী আরো বলেন, ‘শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আমরা প্রত্যেকটি জেলায় নতুন নতুন শিল্প নির্মাণে কাজ করে যাচ্ছি।’

অজস্র প্রাণের দামে অর্জিত স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে ২৬ মার্চ পর্যন্ত নানা আয়োজনে মুখরিত থাকবে সারাদেশের শিল্পকলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com