রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিয়েবিচ্ছেদ চান না নওয়াজউদ্দিনের স্ত্রী!

গেল বছর নওয়াজউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন তার স্ত্রী। তবে এবার সেসব অভিযোগ ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চাইছেন তিনি। আলিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর তার যত্ন করেছিলেন নওয়াজ। নওয়াজের এই রূপটি সামনে আসতেই আগের সব ভুলে যাওয়া শুরু করেছেন আলিয়া। এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

আলিয়া আরো জানান, যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন নওয়াজ তখন আগ্রায় শুটিং করছিলেন। আলিয়া কোয়ারেন্টিনে থাকায় তাদের দুই সন্তানের দেখাশোনা করেছেন নওয়াজউদ্দিন। মান-অভিমানের বরফ গলিয়ে স্ত্রীর খোজও নিয়েছেন তিনি।

গেল বছর বিচ্ছেদ চেয়ে নওয়াজউদ্দিনকে নোটিশ পাঠিয়েছিলেন আলিয়া। এবার সব মিটিয়ে একসঙ্গে থাকতে চাইছেন তিনি। এ নিয়ে নাকি কথাও চলছে অভিনেতার সঙ্গে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নওয়াজউদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com