রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নারী দিবসে দ্বিতীয় পুত্রকে প্রকাশ্যে আনলেন কারিনা কাপুর

গত ২১ ফেব্রুয়ারি বাবা-মা হয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। এরপর কিছুদিন পর খবর আসে নতুন সন্তানকে সবার সঙ্গে পরিচয় করাতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সাইফ-কারিনা। একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের কনিষ্ঠ সন্তানকে পরিচয় করিয়ে দেবেন তারা।

এরপর শোনা যায় সহসাই দ্বিতীয় পুত্রকে প্রকাশ্যে আনতে চান না কারিনা। সন্তানকে নিয়ে অনুশকা-কোহলির পথেই হাঁটার চিন্তা তাদের।

অবশেষে সে সিদ্ধান্ত থেকে হয়তো সরে এসেছেন পতৌদির নবাব বাড়ির এই দম্পতি। কারিনা তার নতুন পুত্রের ছবি প্রকাশ্যে এনেছেন। আন্তর্জাতিক নারী দিবসের দিনে তিনি ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। বলার অপেক্ষা রাখে না সেই ছবি ভাইরাল হয়ে গেছে।

কারণ তৈমুর খানের ভাইকে দেখার জন্য মুখিয়ে ছিলেন তার বাবা ও মায়ের ভক্তরা। অনেকে নিজ থেকে ফেক ছবিও প্রকাশ করে দিয়েছেন অপেক্ষা করতে না পেরে।

সেসব থামিয়ে অবশেষে আজ সোমবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে সদ্যজাত সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন বলিউড তারকা কারিনা কাপুর। সাদা-কালো ছবি পোস্ট করে বেবো তার ক্যাপশনে লিখেছেন, ‘এমন কোনো কাজ নেই যা একজন নারী করতে পারেন না’।

সেই সঙ্গে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

তবে ছবিতে নতুন সন্তানের মুখ দেখাননি কারিনা। সেখানে কেবল দেখা যাচ্ছে, দ্বিতীয় পুত্র মা কারিনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাই সাইফ-কারিনা দম্পতির পুত্রের মুখদর্শনের সাধ মিটিল না নেটিজেনদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com