শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

তেঁতুলিয়ায় গলাতেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাঁঠাল গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রফিক (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নে পূর্ব দর্জিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রফিক ওই এলাকার হবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রফিকে রাত থেকে খুজে পাওয়া যাচ্ছিলো না। আজ সকালে বাড়ী থেকে কিছু দূরে একটি চা বাগানের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম ও এএসপি মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। গাছ থেকে ঝুলন্ত লাশ নামিয়ে সূরতহালের পর
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম জানান, এটি আত্মহত্যা না হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।য় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com