রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

কাকে নিয়ে পোস্ট দিলেন তাহসান?

মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তাহসান লিখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’ বা এখনো আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। এরপর থেকে সেই স্ট্যাটাস নিয়ে রীতিমতো হইচই শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ট্যাটাসটিতে মাত্র ১১ ঘণ্টায় রিয়েকশন পড়েছে এক লাখ ১৭ হাজার। আর কমেন্টস পড়েছে ১৭ হাজারেরও বেশি। শেয়ার হয়েছে ২ হাজার ৮০০ বারেরও বেশি।

তাহসানের পোস্ট দেখে ভক্তদের মনে নানা প্রশ্ন জেগে উঠেছে। কাকে এ বার্তা দিলেন তাহসান? নাকি এটি নতুন কোনো গানের সংকেত দিলেন তিনি? অনেকেই সরাসরি তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলার নাম ইংগিত করছেন। কেউ কেউ আবার বিষয়টিকে বিজ্ঞাপন প্রচারণা হিসেবেও ভাবছেন। তারা মনে করছেন, দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান।

তবে হাজার হাজার প্রশ্নের মুখেও মুখ খোলেননি তাহসান। দেননি কোনো ভক্তের প্রশ্নের জবাব। এক প্রকার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে তাহসানের ৮৫ লাখ ফলোয়ারকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com