রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ইন্ডিয়া টাইমসে দেয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তা আমার জন্য দরকার ছিল। আমি নন-ফিল্ম পরিবারের মেয়ে। আমাকে কেউ বলার ছিল না যে এসব একদিন শেষ হবে। আমার আমার ওজন সমস্যা তখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছিল। আমি সবসময়েই মোটা ছিলাম, আমি বলছি না যে ওজন বেশি থাকার বিষয়টি নিয়ে আমি চিন্তা করি না। তবে অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছি। আমার হরমোনের সমস্যা আছে বহু বছর ধরেই। বহু বছর আমি নিজের শরীরকে ঘৃণা করতাম। আমি ভাবতাম আমার শরীর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। নিজেকে ভালো দেখানোর চাপে থাকতাম, রেগে যেতাম, হতাশ হতাম।’
অভিনেত্রী আরও বলেন, ‘সময়ের সাথে সাথে নিজের মেনে নিতে শিখেছি যে শরীরটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ যেদিন এই শরীর কাজ করা বন্ধ করে দিবে, আমি আর থাকবো না। নিজের শরীরের প্রতি তাই কৃতজ্ঞ। শরীর যেমনই হোক, কিছু যায় আসে না। কারণ শরীরের জন্যই বেঁচে আছি। রক্ত আর হাড় বাঁচিয়ে রেখেছে। নিজেকে ভালবাসতে শুরু করেছি। তবে বিষয়টা এত সহজ নয়।’
বিদ্যা বলেন, ‘চুলের দৈর্ঘ্য, হাতের মেদ, শরীরের বাঁক, উচ্চতা কোনো বিষয় নয়; আসল বিষয় হলো আপনি মানুষ হিসেবে কেমন। নিজেকে যদি মানুষ হিসেবে ভালো মনে হয়, তাহলে সব খুঁতই ছোট মনে হয়। তবে নিজেকে ঘৃণা