রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মমতার জন্য কাঁদলেন মিমি, পূজা দিলেন সায়ন্তিকা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে চোট পেয়েছেন। নির্বাচনী প্রচারণায় গিয়ে পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান কাঁধেও চোট পেয়েছেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন মমতা। গেলো বৃহস্পতিবার (১১ মার্চ) মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী।

মিমি চান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার ভাষায়, দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভালো লাগছে না।

এদিকে মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন মুখ্যমন্ত্রীর আর এক ‘অভিনেত্রী মেয়ে’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়। সেখানে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পূজা দিয়েছেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূজা নিবেদন…।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com