রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

‘পাঠান’ সিনেমার শুটিং দৃশ্য ফাঁস, দেখুন শাহরুখের ঝলক

অন্তর্জালজুড়ে ঘুরে বেড়াচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি শুটিং দৃশ্যের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চলমান গাড়ির ওপর মারপিট করছেন বলিউডের রোমান্স কিং। একাধিক ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, শাহরুখ খানের এই মারপিটের দৃশ্য তাঁর ‘পাঠান’ সিনেমার আর শুটিংয়ের স্থান দুবাই শহর। এর আগে জানা গিয়েছিল, হলিউডের ‘মিশন : ইম্পসিবল-ঘোস্ট প্রোটোকল’ সিনেমার মতো অ্যাকশন দৃশ্যের দেখা মিলবে শাহরুখের এই সিনেমায়। দুবাইয়ের বুর্জ খলিফাসহ একাধিক স্থানে সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে শাহরুখ খানের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন বলিউড ভাইজান সালমান খানও। সিনেমাটির একটি ক্যামেও ভূমিকায় দেখা মিলবে তাঁর।

সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com