শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ওয়াসার পানি শতভাগ পরিশুদ্ধ: তাকসিম এ খান

রাজধানীর লালবাগের ওয়াসা ভবনে গ্রাহকদের সাথে মতবিনিময় করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান।  এতে গ্রাহকরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। তাদের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে উত্তর দেন তাকসিম এ খান।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা যে পানিটা সোর্সে দিচ্ছি তা একশত ভাগ সঠিক দিচ্ছি, সে পানিটা যাবার পথে লিকেজের কারণে অসঠিক হয়েও যেতে পারে। আপনার বাসায় যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা আছে তার মধ্যে কিন্তু কলিফর্ম জমতে পারে। সেজন্য আমরা বলি, পানিটা অন্তত ১০মিনিট ফুটিয়ে খান।”

এ সময় তিনি জানান, ঢাকা ওয়াসা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “কোনো রকম দুর্নীতির বিন্দুমাত্র অবকাশ আমরা দেব না। বহু কর্মকর্তা ও কর্মচারীকে আমরা কিন্তু বহিস্কারও করেছি। কাজেই এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।”

মোহস্মদপুরের শেখেরটেকসহ কিছু এলাকায় পানির সমস্যাকে কারিগরি উল্লেখ করে এর সমাধান দ্রুত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com