রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

আইসিইউতে চিত্রনায়ক ফারুক

তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন বরেণ্য এই অভিনেতা। নিয়মিত চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায়, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হন ফারুক। সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসাও নেন তিনি। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা সাংসদ।

আকবর হোসেন পাঠান ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা। বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com