রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ভারতের আসছে বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে তারকাদের দল বদলের মিছিল শুরু হয়েছে। বিজেপিতে যোগদানের পর থেকেই দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী? এমন প্রশ্ন ছিল জনমনে।
তবে নায়ক জানালেন, প্রার্থী হতে চান না। শুধু বিজেপির হয়ে ভোটের প্রচারেই থাকবেন তিনি।
এদিকে বিজেপির দ্বিতীয় ও তৃতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে মিঠুনের নাম নেই।
এরই মধ্যে শনিবার (১৩ মার্চ) শিলিগুড়িতে সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপি-তে যোগদানের কর্মসূচিতে মিঠুনের ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং কৈলাস বিজয়বর্গীয়।
ওই নেতার ভাষ্য ছিল অনেকটা এমন, মিঠুন নিজে ভোটে লড়তে না চাইলেও দল চাইলে তার সঙ্গে কথা বলা হবে। আর তাতেই জল্পনা উস্কে যায় বহুগুন।
ভারতীয় গণমাধ্যমের খবর, তৃণমূলের সাবেক রাজ্যসভা সাংসদ মিঠুন বিজেপি-র প্রার্থী হলে, বিধানসভা ভোটে নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ হবে। কিন্তু গেলো ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে যোগদানের আগেই মিঠুন জানিয়েছিলেন ভোটের লড়াইতে তিনি নেই। প্রধানমন্ত্রীর হাত শক্ত করতেই এই যোগদান।