রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর-কঙ্কনা। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান হারুন শোরে। গত সোমবার (১৫ মার্চ) দশ বছরে পা দিয়েছে সে।
একমাত্র ছেলের জন্মদিন পালন করতেই দূরত্ব ভুলে এক হয়েছেন রণবীর-কঙ্কনা।
ছেলের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন। ছবিতে ছেলেকে মাঝখানে রেখে রণবীর এবং কঙ্কনা বসা ছিলেন দুপাশে। সে ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রণবীর। লিখেছেন, ‘১০! শুভ জন্মদিন হারুন শোরে। তুমি আমাদের জীবন আলোকিত করো।’
কঙ্কনার পরিচালক হিসেবে প্রথম ছবি ‘ডেথ ইন দ্য গঞ্জ’-এ রণবীরকে নিয়ে কাজ করেছিলেন তিনি। সেই সময় থেকেই যদিও সম্পর্ক নড়বড়ে হয়ে গিয়েছিল তাদের, তবে নিজেদের মধ্যেকার তিক্ততার আঁচ ছেলের জীবনে পড়তে দিতে চান না তার। হারুনের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চান দুজনেই।
কঙ্কনার সঙ্গে কাজ করবেন কি না? এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে রণবীর জানিয়েছিলেন, সে রকমটা হওয়া আর সম্ভব নয়।
সূত্র: আনন্দবাজার