রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শারীরিক গঠন আর সৌন্দয্যে জয় করেছেন লাখো দর্শকদের মন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার বলিউড সিনেমায় নাম লেখালেন তার বোন ইসাবেলা কাইফ।
গত ১২ মার্চ মুক্তি পেয়েছে ‘টাইম টু ড্যান্স’। সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইসাবেলা। এতে তার বিপরীতে রয়েছেন সুরাজ পাঞ্চোলি।
সিনেমার প্রচারের অংশ হিসেবে টাইমস অব ইন্ডিয়াতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইসাবেল। এতে তিনি জানান, বোন ক্যাটরিনাকে দেখে প্রভাবিত হয়েই রুপালি জগতে নাম লেখিয়েছেন তিনি।
ইসাবেলা বলেন, ‘ছোটবেলা থেকেই ক্যাটরিনা অভিনয়শিল্পী হতে চাইতেন। আমি তাকে দেখেই প্রভাবিত হয়েছি। আমি নৃত্যশিল্পী ছিলাম। যখন ক্যাটরিনাকে সিনেমায় অভিনয় করতে দেখি, তখন স্বপ্নটা আরো একটু প্রসারিত করি। এরপর থেকেই থিয়েটারে কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে অভিনয়ের প্রতি আমার ভালোবাসা উপলব্ধি করি।’