রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
জানা গেছে, বাংলাদেশের বাজারে নুসরাত ফারিয়ার নতুন কেনা ‘মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলের গাড়ির বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ।
এর আগে গত বছরের মার্চে টয়োটা সিএইচআর মডেলের নতুন একটি গাড়ি কিনেছিলেন ফারিয়া। নীল রঙের ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছিলেন, ‘নিউ রাইড।
তার আগে অডি এ থ্রি মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন তিনি। সব মিলিয়ে চারটি গাড়ির মালিক এখন এই নায়িকা।