শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ভাই পেয়ে বোনেরা মহাখুশি: সাকিব

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দুই মেয়ের পর সোমবার সাকিব-শিশিরের সংসারে এসেছে পুত্র সন্তান।

মঙ্গলবারই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরপর সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে শিশির আল হাসান তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব ছেলের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে সোমবার সন্ধ্যায় আমরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছি। আলাইনা এবং ইরাম ছোট ভাই পেয়ে খুবই আনন্দিত। শিশির এবং নবজাতক ভালো আছে, সুস্থ আছে। আমাদের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ। আশা করছি এভাবেই প্রার্থনা করে যাবেন।’

শিশির তার ফেসবুক পেজে লিখেছেন, ‘দুই রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম এক রাজপুত্র; এর থেকে সুন্দর জীবন কল্পনাও করা যায় না। আলহামদুলিল্লাহ। আমাদের জুনিয়রের জন্য প্রার্থনা করার সকলকে ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com