রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

কোহলি-আনুশকার ঘরের নামফলকে নতুন অতিথির নাম

নিজে তেমন একটা ফর্মে না থাকলেও অধিনায়ক হিসেবে বৃহস্পতি তুঙ্গে বিরাট কোহলির।  ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল ভারত।

এদিকে ব্যক্তিগত জীবনেও একাদশে বৃহস্পতি চলছে কোহলির। কন্যাসন্তানকে নিয়ে দুর্দান্ত সময় পার করছেন বিরুষ্কা দম্পতি।

ছোট্ট মেয়ে ভামিকা এ মুহূর্তে বাবা-মায়ের সঙ্গে আহমেদাবাদের একটি হোটেলে রয়েছে।

আর তাই ভারত অধিনায়ককে সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ।  তাদের কক্ষের বাইরে ‘নেম প্লেট’ ঝুলিয়েছেন তারা। যেখানে কোহলি-আনুশকার সঙ্গে যোগ হয়েছে খুদে ভামিকাও।

কক্ষের দরজায় সবার ওপরে ঠাঁই হয়ে ভামিকার নাম। এর পর ভামিকার মা বলিউড অভিনেত্রী আনুশকার নাম।  এরপর গিয়ে দেখা যাচ্ছে বিরাট কোহলির নাম।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, জৈব বলয়ের একঘেয়েমি কাটাতে ও ভারত অধিনায়ককে সম্মান জানাতেই নাকি তারা এমন উদ্যোগ নিয়েছে।  শুধু কোহলিই নয়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার ঘরের দরজাতেও এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে। হার্দিকের ঘরের বাইরে তার বান্ধবী নাতাশা ও ছেলে অগস্ত্যর নাম উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com