রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে চু্ক্তিবদ্ধ হতে শনিবার কলকাতা থেকে উড়ে আসেন তিনি।
ছবিটিতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক নিরব। শনিবার সন্ধ্যায় রাজধানী বনানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন নিরব ও মিথিলা। এই ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় পথচলা শুরু করছেন মিথিলা। আর নিরব অপু বিশ্বাস ও বুবলীর পর নতুন করে জুটি গড়লেন মিথিলার সঙ্গে ।
শোবিজে নিরব-মিথিলার এক যুগের বন্ধুত্ব একযুগ। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে সিনেমার পর্দায়।
সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হবে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।