রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

লিউড দাপিয়ে এখন হলিউডে অভিনয় করছেন বলি কুইন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলিউডকে দিয়েছে বেশ কিছু ব্যবসা সফল ছবি। তবে কিছু কিছু সিনেমা এখনও দর্শকদের হৃদয়ে দাগ কেটে আছে।

গায়ক নিক জোনাসকে বিয়ে করে এখন আমেরিকাতেই অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সময়ের সেরা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

 

সম্প্রতি অপরাহ উইনফ্রের এক টক শোতে হাজির হয়েছিলেন ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা। এই সময় ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানের একটি প্রোমোতে এই অভিনেত্রীকে ধর্ম নিয়ে কথা বলতে শোনা গেছে। এরপর থেকেই মূলত বিতর্কের শুরু। অভিযোগ ধর্ম সম্পর্কে ভুলভাল তথ্য দিয়েছেন প্রিয়াঙ্কা।

 

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কনভেন্ট স্কুলে বড় হয়েছি। ওই সময় খ্রিষ্টান ধর্ম সম্পর্কে জেনেছি। আমার বাবা মসজিদে গাইতেন এজন্য ইসলাম সম্পর্কে জানা আছে এবং হিন্দু পরিবারে বড় হয়েছি, তাই এটি সম্পর্কেও জানি। ভারতে ধর্ম বিষয়টি অনেক বড় অংশজুড়ে রয়েছে। তাই এটিকে এড়িয়ে চলা সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com