শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

মশা মারতে এবার ঢাকায় ব্যাঙ ছাড়ছেন কর্মকর্তারা

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী বিবিসিকে বলেছেন, “ব্যাঙের পোনাগুলোকে জলাশয়ে ছেড়ে দেয়া হয়েছে, আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই পোনা পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হবে তখন তারা মশার লার্ভা খেয়ে ফেলতে শুরু করবে”।

“মূল পরিকল্পনা হচ্ছে এই ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙ হবে এবং তারা বংশবিস্তার করবে, এবং মশার লার্ভা খেয়ে ক্রমে তারা মশার বিস্তার ঠেকিয়ে দেবে।”

মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তি দিতে এর আগেও নানা অভিনব কর্মসূচী হাতে নিতে দেখা গেছে সিটি কর্পোরেশনগুলোকে। এর আগে জলাশয়ে গাপ্পি মাছ, হাঁস, তেলাপিয়া মাছ ইত্যাদি ছেড়ে মশা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা গেছে।

যদিও কোন উদ্যোগ সফল হয়েছে বলে শোনা যায়নি এর আগে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com