শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

স্বামীর পেটে আর স্ত্রীর অন্তর্বাসে মিললো ২৯শ’ পিস ইয়াবা

সোমবার (২২ মার্চ) রাতে, চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দম্পতি হলেন: কক্সবাজার জেলার টেকনাফ থানার আমতলী গ্রামের সুপিয়ং চাকমা (৫৩) ও তার স্ত্রী গান্ধী চাকমা (৪৫)।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম সঙ্গীয় অফিসারসহ এই অভিযান পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সুপিয়ং চাকমা ১৫শ’ পিস ইয়াবা কৌশলে পলিথিনে মুড়িয়ে গিলে পেটে করে বহন করছিলেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করে তার পেটের মধ্যে ইয়াবার থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর, তার স্ত্রী গান্ধী চাকমার পরনের পেটিকোটের নিচে সেলাই করা অবস্থায় আরো ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com