বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চাঁদে গবেষণাকেন্দ্র গড়ছে চীন-রাশিয়া

মহাকাশে নিজেদের উপস্থিতি বাড়াবার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে রাশিয়া ও চীন। চাঁদে গবেষণার জন্য একসঙ্গে লুনার স্টেশন তৈরি করবে দেশ দুটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইতিমধ্যে চীনের সঙ্গে সমঝোতাপত্র সই করেছে রাশিয়া। দুই দেশ মিলে চাঁদে একটি বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করবে। সেখানে চাঁদের মাটিতে ও তার কক্ষে জটিল গবেষণা করার পরিকাঠামো থাকবে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ একসঙ্গে মিলে পুরো পরিকল্পনা করেছে এবং এর বাস্তবায়নও একসঙ্গে হবে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চীনের রাষ্ট্রদূতও জানিয়েছেন, দুই দেশ চাঁদে কেন্দ্র স্থাপন করতে চলেছে।

২০২০ সালের জুলাই মাসে রাশিয়ার মহাকাশ-গবেষণা সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন বলেছিলেন, তার দেশ ও চীন একসঙ্গে চাঁদে গবেষণা করতে চায়। সে জন্যই চাঁদে একটি মহাকাশকেন্দ্র তৈরি করতে চান তারা।

তখন জানান, মহাকাশ গবেষণার ক্ষেত্রে চীন সম্প্রতি খুবই উন্নতি করেছে। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে চললে রাশিয়া লাভবান হবে।

২০১৪ থেকেই রাশিয়া ও চীন কাছাকাছি এসেছে। সে সময় ইউক্রেন দখল করে নেওয়ার পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়। চীনের সঙ্গেও নানা কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

তারপরই চীন ও রাশিয়া নিজেদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে। জাতিসংঘেও অনেক সময়ই তাদের এই সখ্য নজরে এসেছে।

ফ্রান্স এখন মহাকাশ নিয়ে সামরিক মহড়া শুরু করেছে। তাদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ফলে মহাকাশ নিয়েও উন্নত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে চাঁদে চীন ও রাশিয়ার যৌথ মহাকাশকেন্দ্র খুবই তাৎপর্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com