রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বলিউডে কোভিড সংক্রমণ বাড়ছে। পাশাপাশি, বাড়ছে অতিমারী সচেতনতাও। ইতিমধ্যেই টিকা নিয়ে সংক্রমণকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, সেফ আলি খান, অনুপম খের, পরেশ রাওয়াল, আশিস বিদ্যার্থী, শিল্পা শিরোদকরের মতো তারকা। সেই দলে যুক্ত হলেও হেভওয়েট আরও ২ তারকা সঞ্জয় দত্ত ও সলমন খান। বলিউড সূত্রে খবর, মঙ্গলবার বম্বে পুরসভা হাসপাতালের অন্তর্গত জাম্বো টিকাকরণ কেন্দ্রে গিয়ে করোনা টিকা নেন ৬১ বছরের অভিনেতা সঞ্জয়। বুধবার, বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিতে দেখা গিয়েছে সলমন খানকে।
২ তারকা শুধুই টিকা নেননি। অনুরাগীদের সচেতন করতে সামাজিক মাধ্যমে টিকা নেওয়ার কথা ভাগ করে নিয়েছেন। পাশাপাশি সঞ্জয় ছবিও তুলেছেন হাসপাতাল কর্মীদের সঙ্গে। পরে নেট মাধ্যমে সেই ছবি শেয়ার করেন তিনি। আন্তরিক ধন্যবাদ জানান ডা. ধেরে এবং তাঁর টিমকে।