রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সমকামী সম্পর্কে যেতে হলে কাকে বেছে নেবেন করিনা

সমকামী সম্পর্কে যেতে হলে কাকে বেছে নেবেন করিনা? ‘কফি উইথ কর্ণ’ রিয়েলিটি শো-তে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বলি তারকা। তবে প্রশ্নটি এড়িয়ে যাননি তিনি। স্পষ্টবাদী অভিনেত্রী বলিউডের নায়িকাদের মধ্যে থেকেই বেছে নিলেন তাঁর সম্ভাব্য প্রিয়তমাকে।

যে সময়ে এই শো-টি হয়েছিল, তখন ক্যাটরিনা কাইফ ও করিনা কপূর খানের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভবনা তৈরি হয়েছিল। করিনার খুড়তুতো ভাই অর্থাৎ অভিনেতা রণবীর কপূরের সঙ্গে প্রেম করতেন ক্যাটরিনা কাইফ। তাই কর্ণের প্রশ্নের উত্তরে ক্যাটরিনার নাম নিয়েছিলেন করিনা। তাঁর পছন্দের পিছনের কারণটিও ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন ‘‘আমি আসলে পরিবারে বিশ্বাসী।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com