রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
দীর্ঘ ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। তবে এবারই প্রথম তাঁকে কাজের বুয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি আজ বুধবার সকালে বলেন, ‘কাজের বুয়া হওয়ার আইডিয়াটা তানজিন তিশার নিজের। দারুণ অভিনয় করেছে সে। আশা করছি, আগামী সপ্তাহে দর্শক শহরের নতুন এই কাজের বুয়াকে দেখে দারুণ মজা পাবে।’
নির্মাতা আরও বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন। অপেক্ষায় থাকুন; আমরা প্রতি সপ্তাহেই চমক নিয়ে আসছি।’
ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।