রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

অজয়ের মার খাওয়ার ভিডিওটি সত্য নয়

ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমার প্রমোশনের আর অজয় আর দিল্লি যাননি। পানশালার বাইরে এমন ঘটনা ঘিরে অজয় দেবগনের নাম জড়ানো হলেও এটি সত্যি নয়।

বিবৃতিতে অজয়ের মুখপাত্র আরো জানান, ‘ময়দান’, ‘মিড ডে’ এবং ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অজয়। এগুলো কাজ নিয়ে ১৪ মাস ধরে মুম্বাইতে অবস্থান করছেন। তাই দিল্লিতে মার খাওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা।

গেল বছর ১০ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছিল ‘তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাটি। ১৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি আয় করেছিল মোট ২১০ কোটি ভারতীয় রুপি। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন টি সিরিজ ও অজয় দেবগন ফিল্মস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com