রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
বাংলা ছবির ‘অতি উত্তম’ অধ্যায় শুরু হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে।
নতুন ছবি তৈরি করছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক। ছবির নাম ‘অতি উত্তম’। নায়ক উত্তম কুমার। তবে বাকি ছবির মতো অন্য কোনও অভিনেতাকে দেখা যাবে না তাঁর ভূমিকায়। স্বয়ং মহানায়কই অভিনয় করবেন নিজের চরিত্রে।
এই ছবির গল্প বোনা হয়েছে মহানায়ক এবং তাঁর এক একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে। সেই ভক্ত ব্যক্তিগত জীবনে প্রেমজনিত সমস্যায় পড়লে প্রিয় নায়কের দ্বারস্থ হয়। হবে নাই বা কেন! কারণ উত্তমই তো বাঙালির ‘কিং অব রোম্যান্স’। ভক্তকে উদ্ধার করতে সেই সময় প্রকট হন স্বয়ং মহানায়ক।