শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ডিএমপির মাদক বিরোধী অভিযানে ৫৯ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১হাজার ৩৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৩ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন ও ৭৫ কেজি ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com