শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জের সিরাজদিখানের তুলশিখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঢাকা-নবাবগঞ্জে মহাসড়কে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি দেখতে পান তারা।আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কুমিল্লা সদরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। সকালে পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা গোমতী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। আহতদের কুমিল্লা মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে।