শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শনিবার (০৩ এপ্রিল) রাতের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ছাতক থানার পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাত ৮ টার থেকে হেফাজতের কর্মীরা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশনরোড এলাকায় মিছিল বের করেন। মিছিলকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে।
হামলায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন বলেন, মিছিলকারীরা পুলিশের ৫ সদস্যের ওপর হামলা করে আহত করেন। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় ছাতক থানায় পুলিশ বাদী এ মামলা করে।