শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার সকালে ডুংরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
এলাকাবাসী জানায়, শান্তিগঞ্জ বাজারে একটি জমি নিয়ে আব্দুল তাহিদ ও তার ভাইয়ের ছেলে রিপন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল তাহিদ ও রিপন মিয়াসহ ১০ জন। পরে আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন।