শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

রাজধানীর মার্কেট-শপিংমলে স্বাস্থ্যবিধির শর্ত মানছে না অনেকেই

প্রথম দিনে প্রস্তুতির কিছুটা ঘাটতি রয়েছে। শিগগিরই তা কাটিয়ে উঠবেন তারা। চার দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার প্রথম দিন শুক্রবার হলেও আশানুরূপ ক্রেতা পাননি বিক্রেতারা।

তবে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লে তা কিভাবে সামাল দিবেন সে প্রস্তুতি নেই। বিক্রেতারা বলেন,’আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা নিজেরা সচেতন। কাস্টমারকেও সচেতন করছি।’

রাজধানীর নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়া এবং ধানমন্ডি হকার্সসহ কোন মার্কেটেই জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মাল স্ক্যানারের ব্যবহার করতেও দেখা যায়নি। তারপরও দোকানদাররা বলছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খুলেছেন। তারা জনান,’আজ শুক্রবার তারপরও তেমন ভিড় নেই।’

এদিকে ক্রেতারা বলছেন, প্রয়োজনে তাগিদেই তারা মার্কেট এসেছেন। ক্রেতারা জানান,’সেফটির বিষয়টি সবাইকেই ভাবতে হবে। তারপরও কিছু প্রয়োজনীয় কেনাকাটা রয়েছে, সে জন্যই এসেছি।’

স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে না চলার বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ স্বীকার করে বলছেন, প্রথম দিনে প্রস্তুতির কিছুটা ঘাটতি রয়েছে। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,’মার্কেটের ভেতরে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। আমরা দোকনাদার ভাইদেরকে বলেছি, যদি আপনার পক্ষে স্বাস্থ্যবিধি না মানা সম্ভব হয় তবে আপনি বাসায় থাকেন, ভালো থাকেন।’

চিশতিয়া মার্কেটের সভাপতি মোহাম্মদ সুরুজ হাওলাদার বলেন,’সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবো। আমরা ব্যবসায়িরা সরকারের এ সিদ্ধান্তে অনেক খুশি।’

তবে সামনে পহেলা বৈশাখ এবং রমজান মাস বিবেচনায় নিয়ে নয়টা-পাঁচটার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মার্কেটগুলো খোলা রাখারও দাবি জানিয়েছেন দোকানদাররা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com