শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কবরী আইসিইউতে, সংকটাপন্ন নায়ক ফারুক

সংসদ সদস্য, নায়ক ফারুক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে লড়ছেন সিঙ্গাপুরে। আর নায়িকা কবরী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকার হাসপাতালে।

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ  হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পরিবার। তবে, তাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

এদিকে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি, অভিনয়শিল্পী সারা বেগম কবরী। সাবেক সংসদ সদস্য কবরী করোনায় আক্রান্ত হওয়ার পর, বুধবার রাতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।

সম্প্রতি কবরী শুটিং শেষ করেছেন এই তুমি সেই তুমি নামের একটি নতুন সিনেমার। ছবির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com