শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ১২৩টি মসজিদে সাবান, ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার বিতরণ

আসন্ন রমজান মাসে কোভিড ১৯ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় জয়পুরহাট পৌরসভার ১২৩টি মসজিদের মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখার জন্য সাবান, ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট পৌরসভা আয়োজিত শহরের পাঁচুরমোড়ে ১২৩টি মসজিদের ঈমামদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখার জন্য সাবান, ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার বিতরণ করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলার ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। আসন্ন রমজান মাস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা (কোভিড ১৯) মোকাবেলায় সাধারণ মুসল্লিদের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার পরিছন্নতার লক্ষ্যে পৌরসভার মধ্যে অবস্থিত ১২৩ টি মসজিদের ঈমামদের মাঝে সাবান, ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com