শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ভারতে একদিনে রেকর্ড দেড় লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৮০০

ভারতে দিন দিন নাজুক হচ্ছে করোনা পরিস্থিতি। দেশটিতে টানা ৫ দিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। একদিনে রেকর্ড দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ৮ শতাধিক মানুষের।

রাজধানী নয়াদিল্লির গণপরিবহন, রেস্টুরেন্ট ও সিনেমা হলে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। ভ্যাকসিনের গ্রহণকারীর সংখ্যা বাড়াতে দেশটিতে আজ থেকে শুরু হয়েছে চারদিনের ‘টিকা উৎসব’।

ব্রাজিলেও করোনার সংক্রমন বাড়ছে লাগামহীনভাবে। সংক্রমণ কমাতে ইরানে ঘোষণা করা হয়েছে ১০ দিনের লকডাউন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে প্রায় ৩০ লাখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com