শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেবেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ রবিবার (১১ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠান উইন্ডসর ক্যাসেলের মধ্যেই হবে। কিন্তু মহামারির কারণে সেখানে কোনো জনসাধারণের উপস্থিতি থাকবে না। তাই টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠানের সাক্ষী হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাজপরিবার। যুক্তরাজ্যের করোনা বিধি অনুযায়ী মাত্র ৩০ জন ব্যক্তি শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন। অতিথিদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনেই সবকিছু পালন করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের মুখপাত্র বিবিসিকে বলেন, করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে মাত্র ৩০ জন ব্যক্তি ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। প্রধানমন্ত্রী রাজপরিবারের জন্য সর্বোত্তম যে কোনো সিদ্ধান্ত নিতে চান। তাই তার ইচ্ছে রাজপরিবারের বেশি সংখ্যক সদস্য যেন শেষকৃত্যে থাকেন। এ কারণে নিজে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com