শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বার্সাকে হারিয়ে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর লড়াইয়ে জয় ছিনিয়ে নিলো রিয়াল। শনিবার রাতে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে রিয়াল। সেই সঙ্গে ৪৩ বছর পর কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের দেখা পেল লস ব্লাঙ্কস। দুর্দান্ত এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে বার্সা ও অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজের শেষ এল ক্লাসিকোতে ফুটবলের ক্ষুদে যাদুকরের পারফরম্যান্স ছিল একেবারেই বিবর্ণ। জমজমাট দ্বৈরথে শেষ হাসি হাসলো রিয়াল মাদ্রিদ। দারুণ এ জয়ে ১৯৭৮ সালের পর বার্সেলোনার বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ পেলো লস ব্লাঙ্কসরা।
আলফ্রেদো দি স্তেফানো চেনা মাঠ। আর সেই চেনা পরিবেশে বরাবরই অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর শুরুতেই আধিপত্য বিস্তার বর্তমান চ্যাম্পিয়নদের। যেখানে ভালভার্দে-ভিনিসিয়াস-করিম বেনজেমারা, বার্সার রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয়। ম্যাচের ১৪ মিনিটে লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
লিড নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জিদান বাহিনী। ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের ডিফেন্ডার সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। স্কোর লাইন দাঁড়ায় ২-০।