বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় সকাল থেকে পুলিশের চেকপোস্ট বসেছে। ঘর থেকে বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে জনসাধারণকে।
পুলিশ জানায়, নানা অজুহাত দেখিয়ে বের হতে চাইছেন অনেকে। তবে নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।
খুলনায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। নগরীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সীমিত পরিসরে চলছে জরুরি যানবাহন। পচনশীল দ্রব্য ও কাঁচাবাজারের কার্যক্রম অনেকটা স্বাভাবিক। প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ।
চুয়াডাঙ্গায় জনসাধারণকে সচেতন করতে প্রচার প্রচারণার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক বিতরণ করছে সরকারি ও বেসরকারি সংস্থা। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে ট্র্রাক, মাইক্রোবাস, ইজিবাইক, ভ্যান। জেলার শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনে মানুষ ভীড় করছে কাঁচা বাজারে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকামেলায় দ্বিতীয় দফায় ডাকা ৭ দিনের লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। জেলার শহরের বিভিন্ন সড়ক রয়েছে রিক্স, ভ্যান ও ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে। বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকলেও শপিংমল ও অন্যান দোকান বন্ধ রয়েছে। তবে শহরের রাস্তা ঘাটে ছিল মানুষের ভীড়। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লার ও আভ্যন্তরিন রুট দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারন মানুষ যাতে সরকারী নির্দেশনা মানে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।