বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। এ অবস্থায় বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার থেকে বিশেষ ফ্লাইটে ৫ দেশে যেতে পারবেন প্রবাসীরা।
বৃহস্পতিবার( ১৫ এপ্রিল) রাতে মন্ত্রী পর্যায়ের এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যে ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু হবে তা হলো – সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। শনিবার থেকে বিভিন্ন উড়োজাহাজ কোম্পানির নির্ধারিত যেসব ফ্লাইট আছে, সেগুলোই বিশেষ ফ্লাইট হিসেবে যাওয়ার অনুমতি পাবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, নিষেধাজ্ঞার প্রথম তিন দিনে যেসব ফ্লাইট বাতিল হয়েছে, ওই ফ্লাইটের প্রবাসী যাত্রীদের তালিকা তৈরি করছে প্রবাসী মন্ত্রণালয়। তারপর তাঁদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা ফ্লাইটের ব্যবস্থা করা হবে।