শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ভারতীয় সংস্কৃতির প্রতি গোটা বিশ্বের রয়েছে বিশেষ আকর্ষণ। ভারতীয়দের জীবনযাপন, গান, সিনেমা থেকে শুরু করে পোশাক সব কিছুর প্রতি বিশ্বের রয়েছের দারুণ আগ্রহ। ফলে ভারতীয় সংস্কুতি পেয়েছে বৈশ্বিক পরিচিতি।
অনেক বছর থেকেই বলিউডের সিনেমা বিশ্ব বাজারে একই সময়েই মুক্তি পায়। সেই বাজার এখন বিশাল বড়, বিলিয়ন ডলারের।
সেই সুবাদে বলিউড তারকাদের পরিচিতিও বিশ্বব্যাপাী। তাদের নিয়ে বিভিন্ন দেশে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
বলিউডের ছবিতে অভিনয়ের জন্য অনেকে ছুটেও আসেন মুম্বাইয়ের টিনশেণ টাউনে। বিশেষ করে গানের দৃশ্যে বিদেশিনীদের দেখা যাচ্ছে হরহামেশাই।
এমন যখন পরিস্থিতি তখন বলিউডের জন্য দারুণ এক সুখবর দিয়েছে ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রনালয়। এখন থেকে দেশটির মিউজিক স্কুলগুলোতে পড়ানো হবে বলিউডের তিনটি গান।
ইংল্যান্ডের মিউজিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে সালমান খানের ‘দাবাং’ সিনেমার সুপরহিট গান ‘মুন্নি বদনাম হুয়ি’।
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দাবাং’ সিক্যুয়েলের প্রথম ছবির এই গান দিয়ে ঝড় তুলেছিলেন আইটেম গার্ল ও মডেল মালাইকা অরোরা।
গানটি গেয়েছিলেন মমতা শর্মা, ঐশ্বর্য নিগম ও মাস্টার সেলিম। বক্স অফিসে যেমন ‘দাবাং’ সুপারহিট হয়েছিল, তেমনই চার্ট বাস্টারে সবচেয়ে উপরে ছিলো এই গানটি। সেই গান সম্পর্কে এখন পড়াশোনা করবেন ইংল্যান্ডের শিক্ষার্থীরা।
‘মুন্নি বদনাম হুয়ি’র পাশাপাশি আরও একাধিক গান ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলির পাঠ্যক্রমে রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরী অমনকরের ‘সহেলি রে’, অনুষ্কা শংকরের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের অস্কারজয়ী গান ‘জয় হো’।
ভারতীয় গানের বৈচিত্র বোঝাতেই এসব গানটি পাঠ্যক্রমে রাখা হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রনালয়।
পাঠ্যক্রমে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান সম্পর্কে লেখা হয়েছে, গল্পের প্রয়োজন ছাড়াই আইটেম গানটি বলিউড ছবিতে ফুটে উঠেছে।
এদিকে, ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলোর পাঠ্যক্রমে এই গান যোগ হওয়ায় খুশিতে আত্মহারা মালাইকা অরোরা।